৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পোরশা সীমান্তে রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিলো ভারত

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫, ৬:২০ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পোরশা সীমান্তে রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিলো ভারত
বিজ্ঞাপন

পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশা সীমান্তে ইব্রাহিম(৪০) নামের এক বাংলাদেশী রাখালকে গুলি করে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার রাত ৯টায় পোরশা সীমান্তের ২৩২নং পিলার এলাকার কাতলামারী নামক স্থানে দুপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের নিকট ইব্রাহিমের লাশ হস্তান্তর করে বিএসএফ। এর আগে গত বৃহস্পতিবার সকালে সীমান্তের রোদগ্রামের সৈয়দ মন্ডলের ছেলে ইব্রাহিম গরু চরাতে সীমান্ত এলাকায় যান। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম। বিষয়টি জানতে পেরে বাংলাদেশী সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র নিকট জানতে চাইলে ইব্রাহিমকে হত্যার কথা অস্বীকার করে বিএসএফ। পরে চিঠি চালাচালির ২দিন পর ইব্রাহিমকে হত্যার কথা স্বীকার করে এবং ৩দিন পর তার অর্ধগলিত লাশ ফেরত দেয় বিএসএফ। লাশ হস্তান্তরের সময় ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমানসহ স্থানীয় থানা পুলিশ, বিজিবি, বিএসএফ ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন