১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আত্রাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
আত্রাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে মামলা
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোশারফ হোসেন (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারী উপজেলার লাকবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মোশারফ হোসেন গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারী মোশারফ হোসেন তার বাড়িতে কেউ না থাকায় ওই শিশুকে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত করে। এ সময় ওই শিশু চিৎকার করতে থকলে তার মুখ গামছা দিয়ে চেপে ধরে। পরে সে সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে যায়।

শিশুকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থ্যার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গ্রাম্য মাতবররা বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। কিন্তু মেয়ের বাবা বাদি হয়ে গত বৃহস্পতিবার বিকেলে আত্রাই থানায় মামলা দায়ের করেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামী গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন