মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় দুটি নার্সারিতে ইউক্যালিপটাসের চারা নিধন, ক্ষতিপূরণ পাবেন চাষিরা

Paris
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

মান্দা সংবাদদাতা : বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নওগাঁর মান্দা উপজেলার বড়পই নার্সারি পল্লীতে অভিযান চালিয়ে দুটি নার্সারি থেকে সাড়ে ১৩ হাজার ইউক্যালিপটাসের চারা নিধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাফফর হোসেন ও রেজাউল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএনও শাহ আলম মিয়া জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবেশ ও মাটির জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত ইউক্যালিপটাসের চাষ নিষিদ্ধ। নিয়ম ভেঙে এই গাছের চারা উৎপাদন করায় দুটি নার্সারিতে অভিযান চালিয়ে চারা ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত নার্সারি মালিকদের প্রতি চারার জন্য ৪ টাকা হারে সরকারি প্রণোদনা দেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষির স্বার্থে এ ধরনের গাছ চাষ নিরুৎসাহিত করা হচ্ছে। নিয়মিত নজরদারির আওতায় এনে এ ধরণের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে রিয়াজ উদ্দিনের মালিকানাধীন ‘মেসার্স কনক চাঁপা নার্সারি’ থেকে ১০ হাজার ৫০০টি এবং মোজাম্মেল হকের ‘আল আমিন নার্সারি’ থেকে ৩ হাজার ইউক্যালিপটাসের চারা নিধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, ইউক্যালিপটাস গাছ দ্রুত বৃদ্ধি পেলেও এটি অত্যধিক পরিমাণে পানি শোষণ ও মাটির উর্বরতা নষ্ট করে। এজন্য কৃষিজমি বা বসতবাড়ির আশপাশে এ গাছের চাষ নিরুৎসাহিত করছে সরকার।

 


আরোও অন্যান্য খবর
Paris