সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের শিক্ষক বাইরুলের বদলি জনিত বিদায়

Paris
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি : হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বাইরুল ইসলাম স্যারের বদলিজনিত বিদায় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুবিনা আনিস। সিনিয়র শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোঃ আব্দুল বাসির, মোঃ লোকমান হাকিম, মাহবুবুল আলম জন ও মাহবুবুল আলম মিঠু এবং সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোঃ সাব্বির হোসেন, প্রসেনজিৎ কুমার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম। উল্লেখ্য যে, বাইরুল ইসলাম ১৯৯৩ খ্রিস্টাব্দে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীকালে সিনিয়র শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে আবারও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় যোগদান করেন। দীর্ঘ ৩২ বছর হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করেন। তিনি একজন আদর্শ, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক হিসাবে সুপরিচিত লাভ করেন। সম্প্রতি রাজশাহী কলেজিয়েট স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে বদলি হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris