বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেয়া হয়েছে: ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। “চক্র ভাঙো-সংঘবদ্ধ অপরাধ রুখো” শ্লোগানে বৃহস্পতিবার (২৬ জুন) দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও চাঁপাই এর ঐতিহ্যববাহী গম্ভিরা। এই উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিজিবিএম, চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ সাইকি ওয়াদুদ, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, পিপি এ্যাড. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগারের রাসায়নিক পরীক্ষক মোঃ শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম ফারুক (মিথন) ও সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মো: ইলিয়াস হোসেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris