৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, গাছের বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ‘প্লাস্টিক দূষন আর নয়-বন্ধ করার এখনই সময়’ শ্লোগানে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের আয়োজনে পরিবেশ দিবসের র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নকিব হাসান তরফদার। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ। বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ আজিজ ফেরদৌস। শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। বক্তারা বলেন, আগামীর প্রজন্মকে সুন্দর আবাসস্থল উপহার দিতে হলে আমাদের এক্ষুনি পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন