স্টাফ রিপোর্টার : সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ১০ জুন ২০২৫ রাত্রী-০০.১৫ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানার হত্যা মামলার একমাত্র আসামী মোঃ কামাল হোসেন(৫০), পিতা-মৃত নূর মোহাম্মদ(দুখু মন্ডল), সাং-আরিফপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী কে গ্রেফতার করে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ভিকটিম ছাদেক আলী (৪৫) ও বিবাদী কামাল সম্পর্কে সৎ ভাই। পারিবারিক ভাবে বিভিন্ন বিষয়ে তাদের সম্পর্কের টানাপোড়েন ছিল। ভিকটিম ছাদেক পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। গত ইং-১৩/০৫/২০২৫ তারিখ আনুমানিক-১৫.০০ ঘটিকার সময় নিহত ছাদেক ব্যবসার কাজে চন্ডীপুর বাজারের উদ্দেশ্যে বের হয়। পরে তার বাড়িতে আসতে দেরি হলে ভিকটিম মোবাইলে বিবাদী কামাল এর বাড়িতে আছে বলে তার স্ত্রী কে জানায়।
পরবর্তীতে গত ১৪ মে ২০২৫ তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকায় ভিকটিম ছাদেক এর লাশ বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আম বাগানে পাওয়া যায়। গ্রামের লোকজন সুত্রে জানা যায় ১৩ মে ২০২৫ তারিখ আনুমানিক-২২.২৫ ঘটিকা হতে ২৩.৪০ ঘটিকার মধ্যবর্তী সময়ে উপরোক্ত বিবাদী কামাল পারিবারিক বিরোধের জের ধরে নিহত ভিকটিম ছাদেক’কে পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত যখম করে হত্যা করে লাশ উক্ত স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। মর্মান্তিক এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয়। উক্ত ঘটনায় বাঘা থানায় নিহত ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য তারিখ রাত আনুমানিক-০০.১৫ ঘটিকার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পলাশবাড়ী নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় একমাত্র আসামী কামাল কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে রাজশাহীর বাঘায় সাজাপ্রাপ্ত আসামীসহ দুজনকে আটক করেছে বাঘা থানা পুুলিশ। রবিবার (৮ জুন) বাঘা উপজেলার পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা সূত্রে জানা যায়, উপজেলার আড়ানি এলাকায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী চকরপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে এনামুল হক ওরফে এনাকে আটক করে। অপরদিকে মীরগঞ্জ মহদিপুর এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মৃত আফাজ উদ্দিনের ছেলে রাকিব কে আটক করে পুলিশ। বাঘা থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান,সোমবার (৯ জুন) সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।