বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তানোরে ব্র্যাকের প্রতিষ্ঠান পরিদর্শনে অস্ট্রেলিয়ান-কানাডিয়ান হাই কমিশনার বেগম খালেদ জিয়া তাঁর জীবন দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন : মিলন পদ্মাচরে মুড়িকাঁটা পেঁয়াজের বাম্পার ফলন মান্দায় অবৈধভাবে উত্তোলনকৃত বালি জব্দ, প্রকাশ্যে নিলামে বিক্রি রাজশাহী অঞ্চলে ৬ হাজার হেক্টর জমিতে কমেছে আলু চাষ তালন্দ কলেজে নিয়োগের আগেই কোটি টাকার লেনদেন গাজা উপত্যকায় মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে ৯৫ হাজার শিশু : জাতিসংঘ রাজশাহীর অধিকাংশ সোলার সিস্টেম ৬ মাসেই অকেজো! রাজশাহী চেম্বার অব কমার্স’র নির্বাচন স্থগিত তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহী প্রার্থিরা

রাজশাহীতে সাড়ে দশ লক্ষ টাকা ছিনতাইয়ের এক আসামি গ্রেপ্তার

Paris
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি মোঃ অনিক ইসলাম (২৬), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল টার্মিনাল রোড এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম ঈদের দিন ( ৭ জুন) সন্ধ্যায় বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় মোট তিনজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আসামী ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকোরোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। উল্লেখ্য, গত ২০ এপ্রিল ২০২৫ সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় ব্যবসায়ী বিপুল ঘোষের ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক ১৩ লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় দুইজন মোটরসাইকেল আরোহী তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা রাস্তায় পড়ে গেলেও ছিনতাইকারীরা ১০ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা রুজু হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris