পত্নীতলায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা
রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ২০২৪-২০২৫ অর্থবছরে মসলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণ এর আওতায় মসলা প্রদর্শনীর মাঠ দিবস এবং কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) বিকেল ৫ টায় উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডোম গ্রামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-নওগাঁর উপপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পত্নীতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান। এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মোছা: ছাবিনা বেগম, অতিরিক্ত উপ-পরিচালক, নওগাঁর খলিলুর রহমান, পত্নীতলা উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) মোহাইমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পারভেজ মোশারফ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মশিউর রহমান, উপজেলা উপসহকারী কৃষি অফিসার জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার নজিপুর পৌর এলাকাসহ ১১টি ইউনিয়নের দেড় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
