সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

রাজশাহীতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

Paris
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার : মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাজশাহীর তেরখাঁদিয়া স্টেডিয়ামে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সেনাবাহিনী, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই চিকিৎসা কার্যক্রমে স্থানীয় সাধারণ মানুষজন অংশ নিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। চিকিৎসা নিতে আসা মানুষদের মাঝে ছিল প্রবীণ, নারী ও শিশুর সংখ্যাই বেশি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরে তারা গর্বিত। এটি একটি মানবিক উদ্যোগের অংশ, যার মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষজন সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এই ধরণের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করছে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করছে।

 


আরোও অন্যান্য খবর
Paris