মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

ধামইরহাটে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

Paris
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর ধামইরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার ফতেপুর বাজার এলাকায় গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ধামইরহাট উপজেলার ফতেপুর মৌজার, জেএল নং ১৪৮, আরএস খতিয়ান নম্বর ১০১, ৪০৮ নম্বর দাগের ৫৬ শতাংশ জমির প্রায় ৫১ শতাংশ নিয়ে বিরোধ চলছে। গত ২১ এপ্রিল ২০২৫ ওই সম্পত্তির দাবিদার দেওয়ান নাহিদ জামান নওগাঁ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি সম্পত্তি নিয়ে একটি মামলা করেন। আদালত ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করা এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ধারাঃ ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ এবং স্বারক- ৬২৬৪(২) নোটিশের মাধ্যমে ধামইরহাট থানাকে আদেশ দেন। ২ মে ২০২৫ তারিখে ধামইরহাট থানা উভয়পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য নোটিশ দেন। কিন্তু গত মঙ্গলবার আদেশ অমান্য করে প্রতিপক্ষ ইমরান হোসেন সহ কয়েকজন ব্যক্তি ও তাঁর দলবল নিয়ে ওই জমিতে বালু ও জমির চারদিকের সীমানায় বাঁশ পুঁতে কাঁটা তাঁর দিয়ে জমি দখলে নিয়েছেন। এ বিষয়ে বিবাদী ইমরান হোসেন বলেন, আমাদের কাছে কাগজপত্র আছে এইজন্য আমরা জমি দখলে নিয়েছি। ধামইরহাট থানার এএসআই(নিঃ) মোঃ মামুনুর রশিদ বলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪/১৪৫ ফৌঃকাঃবিঃ আদেশ পাওয়ার পরে। নোটিশটি বাদী ও বিবাদীর নিকট পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris