সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীর স্বেচ্ছাসেবক লীগ নেতা নওগাঁয় গ্রেফতার

Paris
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৯ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাকরাইল গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাগর চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাসিকের সাবেক মেয়র গা ঢাকা দিলে লোকচক্ষুর আড়ালে চলে যান আব্দুল ওয়াহেদ খান টিটু। এরপর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। একাধিক মামলার আসামি টিটুকে গ্রেপ্তারে তথ্য প্রযুক্তির সহযোগিতার নিয়ে সর্বশেষ অবস্থান বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে নিশ্চিত হয় পুলিশ। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়তে অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করে পুলিশ। বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আব্দুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাসিকের সাবেক মেয়র লিটনের এপিএস টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris