সর্বশেষ সংবাদ
বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

বালুমহাল ইজারা নিয়ে নদীপাড়ের মাটি চুরি করেছে রাজশাহীর ‘জাহাঙ্গীর অ্যান্ড সন্স’

Paris
Update : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : বালুমহাল ইজারা নিয়ে অবৈধভাবে মাটি চুরির অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ইজারাদারকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলতলা বালুমহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। বালুমহালটি ইজারা নেয়া প্রতিষ্ঠানের নাম ‘জাহাঙ্গীর অ্যান্ড সন্স’। এটির মালিক রাজশাহীর জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার তার বালুমহালে অভিযান চালান।

অভিযান শেষে তিনিই জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার জানান, জাহাঙ্গীর অ্যান্ড সন্স বালুমহাল ইজারা নিয়েছে। কিন্তু ইজারাদার অবৈধভাবে নদীপাড়ের মাটি কেটে বিক্রি করছিলেন। এ কারণে বালুমহালটিতে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও যদি মাটি কেটে বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে আবার অভিযান চালানো হবে।


আরোও অন্যান্য খবর
Paris