বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তানোরে ব্র্যাকের প্রতিষ্ঠান পরিদর্শনে অস্ট্রেলিয়ান-কানাডিয়ান হাই কমিশনার বেগম খালেদ জিয়া তাঁর জীবন দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন : মিলন পদ্মাচরে মুড়িকাঁটা পেঁয়াজের বাম্পার ফলন মান্দায় অবৈধভাবে উত্তোলনকৃত বালি জব্দ, প্রকাশ্যে নিলামে বিক্রি রাজশাহী অঞ্চলে ৬ হাজার হেক্টর জমিতে কমেছে আলু চাষ তালন্দ কলেজে নিয়োগের আগেই কোটি টাকার লেনদেন গাজা উপত্যকায় মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে ৯৫ হাজার শিশু : জাতিসংঘ রাজশাহীর অধিকাংশ সোলার সিস্টেম ৬ মাসেই অকেজো! রাজশাহী চেম্বার অব কমার্স’র নির্বাচন স্থগিত তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহী প্রার্থিরা

পত্নীতলায় নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

Paris
Update : শনিবার, ৩ মে, ২০২৫

রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার নজিপুর পৌরসভার নতুনহাট এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশকে জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন কামরুজ্জামান সরকার।
জানা গেছে, উপজেলার হরিরামপুর মৌজার, জেএল নং ২১৮, আরএস খতিয়ান নম্বর ৩৫, ৫০৩ নম্বর দাগের ৩৪ শতাংশ জমির প্রায় ৫ শতাংশ নিয়ে বিরোধ চলছে। গত বছরের ১৩ নভেম্বর ওই সম্পত্তির দাবিদার কামরুজ্জামান সরকার নওগাঁ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি সম্পত্তি নিয়ে একটি মামলা করেন। আদালত ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করা এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পত্নীতলা থানার ওসিকে আদেশ দেন। গত চলতি বছরের ১৪ নভেম্বর পত্নীতলা থানা উভয়পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য নোটিশ দেন। কিন্তু গত বুধবার আদেশ অমান্য করে প্রতিপক্ষ আতোয়ার রহমান ও মোঃ মিন্টু তাঁর দলবল নিয়ে ওই জমিতে গাছ ও জমির চারদিকে সীমানা পিলার পুঁতে জমি দখলে নিয়েছেন। এ বিষয়ে আতোয়ার রহমানের ছেলে মিন্টু আদালতে নিষেধাজ্ঞা থাকার পরেও গাছ লাগা ও জমিতে খুঁটি দিয়ে দখল করার বিষয়টি স্বীকার করেন। পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪/১৪৫ ফৌঃকাঃবিঃ আদেশ পেয়েছি। নোটিশটি বাদী ও বিবাদীর নিকট পাঠানো হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris