বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলার ২ আসামি গ্রেপ্তার রাজশাহীর আগামী মেয়রের কাছে আমার কিছু প্রস্তাবনা দেশে পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী লালপুরে ফ্যামেলি কার্ড পেল ৩শ ৭৮ পরিবার রাজশাহীতে বহুতল বার ভবন নির্মাণসহ সকল উন্নয়নমূলক কাজ হবে: এমপি মিলন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও প্রতিহত করতে হবে : ডিসি তীব্র পানিসংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য মোহনপুরে আলাউদ্দিন হত্যার প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ মান্দায় জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় নেওয়ার প্রস্তাব

বড়াইগ্রামে ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর শোকে বাবার মৃত্যু!

Paris
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বড়াইগ্রাম প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলের মৃত্যুর ১২ ঘন্টা পর শোকে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাবা। নিহত বাবা ও ছেলের নাম মন্টু ডি কস্তা (৭৮) ও বিকাশ ডি কস্তা (৪০)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার জোয়াড়ি ভবানীপুর খ্রিস্টান পল্লীর নিজ বাড়ির শয়নকক্ষে মন্টু মৃত্যুবরণ করেন। এ সময় ছেলে বিকাশের লাশ বারান্দায় শায়িত ছিলো। এর আগে সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিকাশ। সে গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বনপাড়া পৌরশহরের হারোয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় বাবা-ছেলের মৃতদেহ ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর কবরাস্থানে পাশাপাশি সমাহিত করা হয়। এ ঘটনায় পরিবারে শোকের মাতম বইছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভবানীপুর খ্রিস্টান ধর্মপল্লীর ভাইস চেয়ারম্যান সুবীর গ্রেগরী জানান, ছেলের মৃত্যুর পর বাবাও এভাবে চলে যাবে কেউ কখনও ভাবে নাই। এ ধরণের ঘটনা এই এলাকায় এই প্রথম ঘটলো।


আরোও অন্যান্য খবর
Paris