বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

ফিলিস্তিনিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সংস্থার মানববন্ধন

Paris
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনির গাজা ও রাফায় বর্বরোচিত ও নারকীয় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ অসংখ্য মানুষ ও শিশু নিহত হয়েছে এবং হত্যাকান্ড চলমান রয়েছে। এরই প্রতিবাদে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর শাখার আয়োজনে শনিবার (১৯ এপ্রিল) মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সভাপতি গুলবার আলী জুয়েল। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সাবেক অধ্যক্ষ সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখার সদস্য মুঞ্জুয়ারা খাতুন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন ও সমাজসেবক ও সংবাদকর্মী ওয়ালিউর রহমান বাবু।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকির সঞ্চালনায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, সংবাদকর্মীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগণ এবং শুধি সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েলী দখলদার বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে নির্মমভাবে শিশু, নারীসহ সকল মানুষকে হত্যা করছে। সেইসাথে হত্যা করছে সাংবাদিকদের। এপর্যন্ত ২১১জনের বেশী সাংবাদিককে হত্যা করা হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে মুসলিমদের প্রার্থনার স্থান যেমন মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফ, বসবাসের সকল স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। তারা আরো বলেন, ইসরায়েল আসলে যুদ্ধ করছে না। ইসরায়েল দখল করছে। তারা যুদ্ধের সকল নিয়ম ও আইন ভঙ্গ করলেও মুসলিম বিশ্ব এখানো চুপচাপ রয়েছে। সেই সাথে মানবাধিকার সংস্থাগুলোও নিরব ভূমিকা পালন করছে। আর জাতি সংঘ সস্তা বিবৃতি দিয়ে নিজেদের নির্দোষ ভূমিকা পালন করছে। তারা সকলেই নিজেদের স্বার্থ দেখছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, মুসলিম বিশ্ব একত্রিত ভাবে যদি ইসলায়েলের উপরে হামলা করে তাহলে ইসরায়েলকে এক ঘন্টার মধ্য ধুলিস্যাৎ করে দেয়া সম্ভব।
নেতৃবৃন্দ আরো বলেন, ইসরায়েলকে আমেরিকা ও ভারত সরাসরি সহযোগিতা করছে। এছাড়াও ভারতে মুসলিমদের উপরের চলছে নির্যাতন। এ অবস্থায় উপস্থিত নেতৃবৃন্দ বিশ্বের সকল মুসলিম দেশকে একত্রিত হওয়ার আহ্বান জানান। এছাড়াও ইসরায়েলী, আমেরিকান ও ভারতীও পন্য বর্জনসহ সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তারা। সেইসাথে বাংলাদেশের সকল মসুলিম জনগণ ফিলিস্তিনির পাশে আছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। শেষে সভাপতি সবাইকে ধন্যাবাদ জানিয়ে কর্মসূচী শেষ করেন।

 


আরোও অন্যান্য খবর
Paris