১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পোরশায় ব্রিজ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পোরশায় ব্রিজ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
বিজ্ঞাপন

পোরশা থেকে প্রতিনিধি : নওগাঁর পোরশায় ব্রিজ থেকে পড়ে আল নোমান (১৩) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। নিহত আল নোমান উপজেলার বালিচান গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও শিশা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। জানা গেছে, গতকাল নোমান শিশা বাজার এলাকার এক শিক্ষকের নিকট থেকে প্রাইভেট পড়ে সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে একটি ব্রীজ এর উপর থেকে সে নিচে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে নোমান মারা যায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন