১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই সহপাঠীর

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না দুই সহপাঠীর
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারোঘরিয়া প্রান্তে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, জেলা শহরের আরামবাগ এলাকার সেলিমের ছেলে মোস্তাফিজ (১৮) ও মিলকি এলাকার সেরাজুল ইসলামের ছেলে মিনারুল (১৭)। নিহতরা দুজনেই চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনষ্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে মিনারুল ও মোস্তাফিজ একটি বাইসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে বাসার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর উপর গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৬৮৫৫) তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। ওসি আরো জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে তবে এর চালক পলাতক। চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তারা নিহত হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন