বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

চেতনানাশক দিয়ে প্রেমিককে হত্যা তরুণী আটক

Paris
Update : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : প্রেমিককে ডেকে এনে চেতনানাশক ইনজেকশন দিয়ে হত্যার অভিযোগে লাভলী খাতুন নামে এক তরুণীকে আটক করেছে সিআইডি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেন। নিহত রুবেল রানা (২৮) টাঙ্গাইলের কালিহাতি থানার শ্যামশৈল গ্রামের আবদুল লতিফের ছেলে ও আটককৃত প্রেমিকা লাভলী খাতুন টাঙ্গাইলের ঘাটাইল থানার রসুলপুর গ্রামের লাল মিয়ার মেয়ে।

সিরাজগঞ্জ সিআইডি পুলিশের ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর থানার ইকোপার্কে একটি লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও আলামত সংগ্রহ করে। এরপর অজ্ঞাতনামা হিসেবে সিরাজগঞ্জ সদর থানায় জিডি দায়ের করে লাশের ময়নাতদন্ত করা হয়। সন্ধ্যার পর লাশের পরিচয় পাওয়া যায়।

ওইদিন রাতেই নিহত রুবেলের বাবা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ধামরাই থেকে লাভলীকে আটক করা হয়। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, অ্যানেসথেসিয়ার অতিরিক্ত ডোজের কারণে রুবেল মারা যান। পরদিন তার লাশ পাওয়া যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় লাভলী খাতুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রুবেলের একটি ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris