বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

পত্নীতলায় ত্যাগী ও নির্যাতিত বিএনপির সংবাদ সম্মেলন

Paris
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

রবিউল ইসলাম, পত্নীতলা : কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপি’র ১৪ এপ্রিল দ্বি বার্ষিক কাউন্সিলে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে নির্বাচনের প্রতিবাদে ও বিএনপিকে রক্ষার জন্য ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা আহবায়ক কমিটির ত্যাগী নির্যাতিত নেতাকর্মীবৃন্দ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি প্রার্থী আঃ সালাম। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য সাবেক চেয়ারম্যান আঃ সামাদ। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী ও শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আঃ সামাদ, আলতাফ শেখ, উপজেলা বিএনপি’র সদস্য রফিকুল আল আমিন, সদস্য মতিয়ার রহমান মন্টু, সদস্য প্রভাষক মিজানুর রহমান প্রমুখ। এসময় ১১টি ইউনিয়নের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris