মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

লালপুরে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

Paris
Update : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর সড়ক দূর্ঘটনায় সজিব (১৯), সোহান(১৯) ,ফয়সাল (২০) নামের ৩ জন মোটরসাইকেল অরোহী নিহত হয়েছে। গতকাল রবিবার ভোর রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর নামকস্থানে এই ঘটনা ঘটে। নিহতারা হলো ঈশ্বরদী উপজেলার মোলাডুলি ইউনিয়নের আস্কিপাড়া এলাকার, এদের পিতার নাম পাওয়া যায়নি।

জানা যায়, রবিবার ভোর রাতে ঐ ৩ জন যুবক মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ঘন কোয়াশার কারণে নিয়ন্ত্রন হারিয়ে দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর নামকস্থানে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই নিহত অবস্থায় পড়ে থাকে। সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন তাদের নিহত অবস্থায় দেখে লালপুর থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনা স্থলে এসে ৩ জনের লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পাওয়া গেছে। তবে তাদের পিতার নাম এখনো পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris