বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নাচোলে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদের মতবিনিময়

Paris
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী প্রকৌশলী মু. ইমদাদুল হক মাসুদ মতবিনিময় করেছেন। ১ এপ্রিল বেলা ১১টায় নাচোল বাসস্ট্যান্ডে এসএনএস ক্যাফেতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রকৌশলী ইমদাদুল হক নিজেকে শৈসবকাল থেকেই বিএনপির সাথে সম্পৃক্ত ও বিএনপির একনিষ্ঠ কর্মী এবং সংগঠক বলে দাবী করেন। তিনি আগামীতে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সার্বিক উন্নয়নে তাঁর প্রকৌশল জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এ আসনের কৃষি কাজে সেচ ব্যবস্থাপনার দীর্ঘদিনের ভূগর্ভস্থ পানি সংকটের স্থায়ী সমাধান, আঞ্চলিক ও জাতীয় সমস্যা চিহ্নিতকরণ, রহনপুরে রেলবন্দর স্থাপন, আধুনিকায়ন, এ এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত ও ন্যয্যমূল্য নিশ্চিতকরণসহ এ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার অংগীকার করেন। মতবিনিময়কালে নাচোলের স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris