বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

পোরশায় মাদ্রাসার জমিতে কীটনাশক স্প্রে করে ৮০ বিঘা জমির ধান নষ্ট

Paris
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশা উপজেলার আল জামিয়া আল আরাবিয়াহ দারুল হিদায়াহ(পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৮০বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরো ধান নষ্ট করে দিয়েছে দুর্বুত্তরা। গত বৃহস্পতিবার রাতে সকলের অজান্তে জমিতে কীটনাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পোরশা থানায় লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার পক্ষে সেক্রটারী নজরুল ইসলাম শাহ। পোরশা বড় মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, মাদ্রাসার ৮০বিঘা জমি রয়েছে উপজেলার নিতপুর সোহাতি মৌজায়। সেখানকার স্থানীয় কৃষকদের বর্গা হিসাবে চাষাবাদ করতে দেওয়া আছে জমিগুলো। প্রতি বছরের ন্যায় এবছরও জমিগুলোতে বোরো ধান চাষ করেছেন বর্গাচাষিরা। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক স্প্রে করে ধানগুলো মেরে ফেলেছে। ধানগুলো মেরে ফেলায় মাদ্রাসার ১৫লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানান মাদ্রাসার সেক্রেটারী নজরুল ইসলাম শাহ্। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিবেন বলে জানান।


আরোও অন্যান্য খবর
Paris