১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে এক প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে এক প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে আরজু পাগলী (৪২) নামের এক প্রতিবন্ধী নারির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৩ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার বাহাদীপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে। জানা যায়, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ঘরের বারান্দায় বাঁশের তীরের সাথে গলায় দড়ি জড়িয়ে সে আত্মহত্যা করেছে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে গুঞ্জন উঠেছে যে তাকে মেরে হত্যা করে ঘরের বারান্দার তীরের সাথে ঝুলিয়ে রেখেছে। আরজু তাঁর ভাগ্নিপতি মৃত আব্দুর রহমান এর বাড়ীতে থাকত। সে র্দীঘদিন মানষিক রোগে ভুগছিল এবং সে অবিবাহীত ছিলো বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানগ প্রদক্ষেপ নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন