২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ | বিভাগ: গণমাধ্যমের খবর, রাজশাহী
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর একটি ফাষ্টফুড রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলুর সভাপতিত্বে ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নদী গবেষক ও হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য মো. গোলাম সারওয়ার।
রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মো. ফাত্তাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সেক্রেটারী শাহ্ সুফি মহিব্বুল আরেফিন। এছাড়া আরও বক্তব্য প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপন, বিশিষ্ট নদী গবেষক ও রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মো. গোলাম সারওয়ার। বক্তারা পবিত্র মাহে রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। একই সাথে অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, দৈনিক নতুর প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিবেদক তাজিমুল হক, দৈনিক সমকাল পত্রিকার ব্যুরো প্রধান সৌরভ হাবিব, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ডালিম হোসেন শান্ত, দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক রিমন রহমান, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান শিবলী নোমান, এটিএন নিউজ এর ব্যুরো প্রধান বুলবুল হাবিব, এটিএন বাংলার ব্যুরো প্রধান সুজা উদ্দীন ছোটনসহ প্রেসক্লাবের সদস্য, সহযোগী সদস্যবৃন্দ। আলোচনা শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করেন দৈনিক নববাণীর ষ্টাফ রিপোর্টার হাফেজ মাওলানা ইলিয়াস আলী আল মুজাদ্দেদী।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন