শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

মানহানি মামলায় জামিন পেলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক

Paris
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার : ভুক্তভোগী পরিবারের সদস্য কর্তৃক আয়োজিত একটি সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশের জের ধরে গত ০৪-০২-২০২৫ ইং তারিখে রাজশাহীর আদালতে প্রিয়া খাতুন নামের একজন মহিলা দৈনিক আমাদের রাজশাহী ও দৈনিক সানশাইন পত্রিকার নামে একটি মানহানি মামলা দায়ের করে। যার মামলা নং-১২, সি/২৫। মামলার অন্যান্য আসামীরা হলেন, প্রিয়ার প্রাক্তন স্বামী, শাশুড়ী ও দুই ননদ। সোমবার (১০ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিজ্ঞ বিচারক শঙ্কর কুমার বিশ্বাস আসামীদের জামিন মঞ্জুর করেন। এর আগে আসামীর পক্ষে বিজ্ঞ আদালতের কাছে জামিনের আবেদন করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাংবাদিক নির্যাতন ও প্রতিরোধ সেলের রাজশাহী শাখার চেয়ারম্যান এ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট আল আমীন ও এ্যাডভোকেট মোসা. শাপলা খাতুন।
গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে ভুক্তভোগী আবুল কালাম আজাদ রিংকু তার পরিবারের সদস্যদের নিয়ে প্রাক্তন স্ত্রী প্রিয়া খাতুনের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ অন্যান্য গণমাধ্যমের মতো দৈনিক আমাদের রাজশাহী পত্রিকাতে গত ২৩-১২-২০২৪ ইং তারিখে প্রকাশিত হয়। সেই প্রকাশিত সংবাদের জের ধরে প্রিয়া খাতুন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। সেই মামলার দিনক্ষণ ধার্য্য ছিল সোমবার (১০ মার্চ)।
আদালত প্রাঙ্গনে পত্রিকার সম্পাদকের সাথে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক রফিক আলম, প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল ইসলাম বনি, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও বিভাগীয় কমিটির আহবায়ক শাহরিয়ার অন্তু, মহানগর কমিটির সদস্য সোনিয়া, আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার শাহানুর রহমান রানা, স্টাফ রিপোর্টার সোহাগ হোসেন, ফটো সাংবাদিক শামীম, মিজান, মাসুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris