৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পত্নীতলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পত্নীতলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিজ্ঞাপন

রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলায় রাবেয়া সুলতানা (৩৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. বিদ্যুৎ হোসেনের বিরুদ্ধে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আমাইড় ইউনিয়নের ঝিনাইকুড়ি (জঙ্গলবাড়ি) গ্রামের স্বামীর বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত রাবেয়া সুলতানা একই ইউনিয়নের নুটবাটি গ্রামের আফজাল হোসেনের মেয়ে। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর সাথে ঝগড়া হয় মাঝে মধ্যে। ঝগড়া হলেই বাসা থেকে বাবার বাসায় চলে আসে সুলতানা। আবার কিছুদিন থেকে স্বামীর বাসায় চলে যায়। এইরকম করতে করতে গত আশ্বিন মাসে গন্ডগোল হওয়ার পরে বাবার বাসায় চলে আসে। পরে ১৫-২০ দিন বাবার বাসায় থাকে সুলতানা। তারপর সুলতানাকে বুঝিয়ে নিয়ে যায়। হঠাৎ গতকাল রাত ১টায় জানতে পারি আমার মেয়ে মারা গেছে। আমরা গিয়ে দেখি বিছানায় পরে আছে মাথায় আঘাতের দাগ। আমার মেয়েকে মারছে মারে মেরে ফেলাইছে। হত্যা করার পরে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার স্বামী। মেয়ের গলায় টিপে ধরেছে। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। হত্যাকারীর ফাঁসি চাই। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মোঃ এনায়েতুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে, ঘটনার পর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন