সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

১২৮৪ শিক্ষকের এমপিওভুক্তি নিয়ে জটিলতার অবসান হচ্ছে

Paris
Update : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : দীর্ঘ দুই বছর পর এমপিও না পাওয়া ১ হাজার ২৮৪ জন শিক্ষকের ভোগান্তি লাঘব হতে চলেছে। শূন্য ও সৃষ্ট পদ না থাকার পরও সেসব পদে নিয়োগ পাওয়ায় এমপিও সুবিধা থেকে তারা বঞ্চিত ছিলেন। বর্তমানে এসব শিক্ষকদের জটিলতা নিরসন হচ্ছে বলে জানা গেছে। পদ না থাকার পরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ দেখিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। এর বিপরীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের এমপিওভুক্তির সুপারিশ করে। কিন্তু তারা প্রতিষ্ঠানে গিয়ে দেখেন- তাদের জন্য কোনো পদ শূন্য নেই। প্রতিষ্ঠানের ভুলে তারা কেন এমপিও পাবে না এমন দাবি নিয়ে গত ২ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ ঘুরেও সমাধান পাচ্ছিলেন না ভুক্তভোগী শিক্ষকরা।

সবশেষ ২০২০ সালের জুনে এ সংকট সমাধানে শিক্ষামন্ত্রী দীপু মনি নির্দেশ দিলেও ৬ মাসে তা বাস্তবায়ন হয়নি। এতে চরম হতাশ হয়ে পড়েন শিক্ষক হওয়ার স্বপ্নে বিভোর এসব প্রার্থীরা। তাদের এ জটিলতা সমাধানে আইন মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে মতামত চাওয়া হয়। জানা গেছে, চলতি সপ্তাহে আইন মন্ত্রণালয় থেকে ইতিবাচক মতামত পায় এনটিআরসিএ। তার ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের সেসব পদ সৃষ্টি করা হচ্ছে। বর্তমানে ১ হাজার ২৮৪ শিক্ষকদের আগামী ১৫ কর্মদিবসের মধ্যে যোগদান করতে মোবাইলে এসএমএস দিয়েছে এনটিআরসিএ। তবে সুপারিশের ভিত্তিতে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়াদের বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন গতকাল বৃহস্পতিবার বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে মতামত পেয়েছি। তার ভিত্তিতে ১২৮৪ জন নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিও করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তাদের যোগদান করতে গত বুধবার এসএমএস পাঠানো হয়েছে। তিনি বলেন, মামলা জনিত কারণে এনটিআরসিএ’র অনেক কাজ বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে তা সমাধান করতে। শূন্য আসনে নিয়োগ দিতেও আইন মন্ত্রণালয় থেকে মতামত পাওয়া গেছে। বর্তমানে চতুর্থ ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সারাদেশের সকল স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসাগুলোর শূন্য আসনে নিয়োগ কার্যক্রম শুরু করতে প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris