সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

ই-কমার্স সূচকে ১২ ধাপ পিছাল বাংলাদেশ

Paris
Update : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ই-কমার্স সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের। এক-দুই নয়, একবারে ১২ ধাপ পিছিয়ে বাংলাদেশের এখন র‌্যাঙ্ক ১১৫। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএনসিটিএডি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বি টু সি (ক্রেতার কাছে সরাসরি বিক্রয়) ই-কমার্স সূচক ২০২০-এর তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, ২০১৯ সালে বাংলাদেশের র‌্যাঙ্কিং ছিল ১০৩। সেখানে মহামারির বছর ২০২০ সালে এসে হয়েছে ১১৫। সূচক হয়েছে ৩৩ দশমিক ৩ পয়েন্ট। ২০১৯ সালের তুলনায় কমেছে ৫ দশমিক ৮ পয়েন্ট।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ই-কমার্স র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে। ২০২০ সালে তালিকার ৭১ নম্বরে উঠে এসেছে দেশটি। ২০১৯ সালে তারা ৭৫ নম্বরে ছিল। এছাড়া ই-কমার্স র্যাঙ্কে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান। ২০২০ সালে দেশটির র্যাঙ্ক হয়েছে ১১৫। ২০১৯ সালে র্যাঙ্ক ছিল ১১৪। অপরদিকে ই-কমার্স র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, ২ নম্বরে নেদারল্যান্ড, ৩-এ ডেনমার্ক, ৪-এ সিঙ্গাপুর এবং ৫ নম্বরে যুক্তরাজ্য।

ইউএনসিটিএডি’র প্রতিবেদনে বলা হয়, উচ্চ আয়ের দেশগুলোতে যেখানে অর্ধেক মানুষ অনলাইনে কেনাকাটা করেন, সেখানে নিম্ন আয়ের দেশগুলোর মানুষের অনলাইনে কেনাকাটা বা লেনদেনের প্রবণতা কম। মোট চারটি উপসূচকের উপর ভিত্তি করে এই সূচক প্রণয়ন করা হয়। সেগুলো হলো, জনসংখ্যার কত অংশ ইন্টারনেট ব্যবহার করছে, ই-কমার্স সাইটে কতজনের অ্যাকাউন্ট রয়েছে, ইন্টারনেট সার্ভারের নির্ভরযোগ্যতা, সরবরাহের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা।


আরোও অন্যান্য খবর
Paris