সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

হত্যা চেষ্টার মামলায় জামিন নামঞ্জুর জাবের আলীকে জেলে প্রেরণ

Paris
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাবের আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। বুধবার (১২ রফব্রুয়ারি) রাজশাহীর আদালতে জামিনের আবেদন করে। মহামান্য আদালতের বিচারক কামরুন নাহার জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জানা গেছে, গত ১১ অক্টোবর বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের ছামাদের ছেলে আশরাফুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। হত্যার উদ্দেশ্যে কুপিয়ে সারা শরীর রক্তাক্ত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে। ওই ঘটনায় ১৫ অক্টোবর আশরাফুল ইসলাম বাদী হয়ে জাবের আলী সহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করা হয়। মামলার পর থেকে নিজেকে আড়ালে রাখে জাবের আলী। ওই মামলায় বেশ কয়েকজন জামিন নিলেও জামিন নেননি জাবের আলী। দীর্ঘ সময় পর জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে। এর আগে জাবের আলীর বিচারের দাবীতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। জাবের আলীর বিরুদ্ধে এলাকাবাসীর একাধিক মামলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris