৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত, আঞ্চলিক
নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১১ ফেব্রয়ারী) সকালে ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এর সাথে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। সকল পর্যায়ের পুলিশ ও সিভিল সদস্যদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং তাৎক্ষণিকভাবে সেসব সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশ সুপার মহোদয় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১৮ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। সভাপতি মহোদয় সকল পুলিশ সদস্যকে জনগণের কাছাকাছি যাওয়ার লক্ষ্যে তাদের আচরণে পরিবর্তন আনার অনুরোধ করেন। প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন