সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীতে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

Paris
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। রোববার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এরপর সিএনবি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি মোড় ও তালাইমারী মোড় হয়ে নগরীতে টহল দেয় যৌথবাহিনী। তবে দিনে টহল না দিলেও রাতে চেক পোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, সারাদেশে শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সহিত এ অভিযানে অংশগ্রহণ পূর্বক কার্যক্রম পরিচালনা করছে। সাবিনা ইয়াসমিন জানান, সিএনপি মোড় থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অপারেশনাল কার্যক্রম শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট পরিচালিত হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris