সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত

Paris
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

রুবেল সরকার : নওগাঁর মান্দায় বিলের কুয়া থেকে মাছ ধরাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইয়ের মারপিট ও লাঠির আঘাতে ভাতিজা জামরুল ইসলাম ওরফে জামু (৪০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ দিকে উপজেলার কালিকাপুর ইউপির চকমানিক গ্রামে। নিহত জামরুল উপজেলার চক-মানিক গ্রামের হাসান আলীর ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলেন, নিহতের চাচা আবুল হোসেন (৬০) ও তার ছেলে আব্দুল মতন (৩৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চক মানিক বিলের একটি কুয়া থেকে মাছ মারাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইয়ের মারপিট এবং লাঠির আঘাতে ঘটনাস্থলেই ভাতিজা নিহত হয়েছেন। ভাতিজা জামরুল নিহত হলে চাচা আবুল হোসেন পালিয়ে যায়।এসময় তার ছেলে অভিযুক্ত আব্দুল মতিন পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া তাকে আটক করেন।আটকের পর আব্দুল মতিনকে পুলিশের হাতে তুলে দেয়।আব্দুল মতিন উপসহকারি কৃষি কর্মকর্তা পদে চাকরি করেন।স্থানীয় এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরোও অন্যান্য খবর
Paris