বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মান্দায় দখলমুক্ত হলো আত্রাই নদীর ৩০ বিঘা পয়স্তী সম্পত্তি

Paris
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

মান্দা সংবাদদাতা : নওগাঁর মান্দায় দখলমুক্ত করা হয়েছে চকবালু মৌজার আত্রাই নদীর পয়স্তী অন্তত ৩০ বিঘা সম্পত্তি। দীর্ঘদিনের জটিলতা নিরসনে উপজেলা রাজস্ব প্রশাসনের স্পট গণশুনানীর মাধ্যমে এসব সম্পত্তি দখলমুক্ত করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (০৪ জানুয়ারি) কশব ইউনিয়নের চকবালু ঈদগাহ মাঠে স্পট গণশুনানী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপুসহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, উপজেলার চকবালু মৌজায় আত্রাই নদীর ডানতীরে সাড়ে ৯০০ শতক পয়স্তী জমি তদারকির অভাবে বেদখল হয়ে যায়। এসব সম্পত্তির পাল্টাপাল্টি দখল নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ইউএনও শাহ আলম মিয়া আরও বলেন, স্পট গণশুনানীর মাধ্যমে বেদখল হওয়া এসব সম্পত্তি উদ্ধার করা হয়েছে। আগামিতে প্রকৃত ভূমিহীনদের মাঝে এসব সম্পত্তি বরাদ্দ দেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris