সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

আরডিএ’র চেয়ারম্যানের সাথে আরসিইএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Paris
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী কনসালটেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের (আরসিইএ) নেতৃবৃন্দ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এসএম তুহিনুর আলম (যুগ্ম সচিব)-এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। রোববার (০২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে আরডিএ’র চেয়ারম্যানের দপ্তরে এ সাক্ষাত করেন। এসময় আরসিইএ নেতৃবৃন্দ ফুল দিয়ে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা শেষে চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। মতবিনিময়কালে আরসিইএ নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের সমস্যা ও সমাধানে আরডিএ’র চেয়ারম্যানের কাছে সহায়তা চান এবং আরডিএ’র চেয়ারম্যান আরসিইএ-এর নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এসময় সাক্ষাতকালে উপস্থিত ছিলেন এইস আর্কিটেক্টস-এর সাইমুম ইয়াসির মৃধা, কাজল রেখা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালট্যান্ট-এর হাসিবুর রহমান ফেরদৌস, এম কিউব ফিউচার প্ল্যানিং এন্ড ইঞ্জিনিয়ারিং-এর গোলাম কিবরিয়া, সেঞ্চুরি ইঞ্জিনিয়ারিং ল্যান্ড কনসালটেন্ট-এর ইফতেখার আহম্মেদ চৌধুরী তমাল, মাদার ড্রিম আরকিটেট ইঞ্জিনিয়ারিং কলসেন্টার-এর পারভেজ, নেস্ট আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর মোঃ সৈকত ইসলাম মিম, হোম প্লান-এর মোঃ রেজাউল হাবিব (ইমন), ফ্রিডম ফোর্ট-এর মোঃ তানভীর ইসলাম, ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্ট-এর নির্মাণ উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ-হীল-কাফি (কাওসার), রাজশাহী ডিজাইন এন্ড কন্সট্রাকশনের শওকত হোসেন মিঞাসহ সদস্যবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris