সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

৪২তম বিসিএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ, প্রতি বেঞ্চে বসবেন একজন

Paris
Update : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবার প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকারে বসিয়ে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা নিতে শুধু রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র তৈরি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের।

এর আগে পিএসসির চেয়ারম্যান মো. সোহবার হোসাইন জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধি মেনে আসন্ন ৪১ ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন। এ ক্ষেত্রে এক বেঞ্চে একজন পরীক্ষার্থী বসবেন। আসন বিন্যাস হবে ইংরেজি অক্ষর ‘জেড’ আকৃতির মতো। অর্থাৎ, সামনের বেঞ্চে পরীক্ষার্থী বাম পাশে বসলে পেছনের বেঞ্চে ডান পাশে বসবেন। একইভাবে পরের বেঞ্চে আসন বিন্যাস হবে। এ ছাড়া শিক্ষার্থী ও হল পরিদর্শককে অবশ্যই মাস্ক পরাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। পিএসসি চেয়ারম্যান বলেন, পরীক্ষা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে আবেদন করা হয়। তারা সম্মতি দিয়েছে।

একই পদ্ধতিতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। আর ৪৩তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্টে। ওই সময় পরিস্থিতি ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে (বিশেষ) এমসিকিউসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। প্রিলিমিনারিতে মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলি (২০), আন্তর্জাতিক বিষয়াবলি (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে।

পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী এক নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে। এর আগে গত ১৯ জানুয়ারি সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের একটি সভা হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয় পিএসসি থেকে। সভায় এসব মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris