গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণ নিয়ে জটিলতা নিরসন ও রেলওয়ের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনার খোঁজ খবর নিলেন রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব (আইন ও ভুমি অনুবিভাগ) ড. জিল্লুর রহমান ও উপসচিব (ভুমি অধিশাখা) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে তিনি রহনপুর রেলস্টেশনে এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র, স্টেশন মাষ্টার মামুনুর রশীদসহ অন্যরা।