নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অসহায়, দু:স্থ ও শীতার্ত ৫০০ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ও বহুমুখী শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা শাখা এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ।