বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নওগাঁয় মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্ক গঠন

Paris
Update : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

নওগাঁ প্রতিনিধি : মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁয় মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্ক গঠিত হয়েছে। (০৮ জানুয়ারি) বুধবার বিকেলে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা মৌসুমীর আয়োজনে মানবাধিকার সুরক্ষা সভা শেষে নওগাঁ জেলায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণের জন্য মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্ক গঠন করা হয়।
মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী সাইদুর রহমান, মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু সুলতান, নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার নওগাঁ জেলা প্রতিনিধি নবির উদ্দিন প্রমুখ। সভায় স্থানীয় গণমাধ্যম কর্মী, আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে আইনজীবী ডিএম আব্দুল বারীকে সভাপতি ও মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবালকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের জেলা মানবাধিকার সুরক্ষা নেটওয়ার্কের স্টিরিং কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তীতে ২৪ সদস্যের জেলা মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন করবে।


আরোও অন্যান্য খবর
Paris