বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

শিবগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Paris
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

আতিক ইসলাম, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী। রোববার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টা দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনু্ষ্িঠত হয়। সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। ফলে উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ টুকু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব ও সফিকুল ইসলামসহ অন্যরা। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris