৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে ৫ ইটভাটা ধংস ও ১৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে ৫ ইটভাটা ধংস ও ১৮ লাখ টাকা জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোর লালপুরে পরিবেশন অধিদপ্তরের অভিযানে ৫ টি অবৈধ ইটভাটা ধংস সহ ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারি সচিব রেজওয়ান উল ইসলাম। জানা যায়, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় উপজেলার দুয়ারিয়া ও ঈশ্বরদী সহ লালপুর সদর ইউনিয়নের ৫ টি অনুমোদনহীন ভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের সর্বমোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন