রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার বাঁশবাড়ি গ্রামে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী সাহেবের আবির্ভাব দিবস উপলক্ষে জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় মহা পবিত্র বিশ্ব ইসলামী মহা সম্মেলন-২০২৫ এর এবাদত ও খেদমতের ক্যাম্পে জাকের পার্টি ও ছাত্র ফ্রন্টের নেতাকর্মীর আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকের পার্টির নওগাঁ জেলা সিনিয়র সহ. সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল হোসেন, সংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতা কর্মীরা। পরিশেষে দোয়া ও মোনাজাতে জাকের পার্টি চেয়ারম্যানের সম্পূর্ণ সুস্থ এবং দীর্ঘ হায়াত কামনা করেন এবং দীর্ঘ প্রত্যয় নিয়ে নতুন বছরের সূচনাতে নওগাঁয় জাকের পার্টির গণজোয়ার তৈরি করবেন বলে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন।