সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

পবার নওহাটা থেকে ট্রাকে গাঁজাসহ আটক এক

Paris
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের মধ্যে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন আরএমপির পবা থানার পুলিশ। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট (২৪-৪৮৩০) ট্রাকটি জব্দ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পবা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেছেন। আটককৃত ট্রাক ড্রাইভার হলেন- পবা উপজেলার নওহাটা পৌর এলাকার দুয়ারী গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে মুকুল ইসলাম (২৫)। জব্দকৃত ট্রাকটি নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার (সাবেক) কাউন্সিলর আজিজুল হকের পিতা আব্দুল হক এর নামে রেজিষ্ট্রেশন রয়েছে বলে জানান আটককৃত ট্রাক ড্রাইভার মুকুল ইসলাম। তিনি আরো জানান, দুয়ারী এলাকার ট্রাকের হেল্পার হাসান কুমিল্লা থেকে গাঁজাগুলো ক্রয় করেছে। পবা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার পুলিশের কঠোর নজরদারিতে সোমবার সন্ধ্যায় পবা থানার নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris