স্টাফ রিপোর্টর, লালপুর : নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর থানার ওসি নুরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর এরিয়া অফিসের ডিজিএম রেজাউল করিম,লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম প্রমুখ।