নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পিয়ারা বাগানে এক গৃহবধূ খুন হয়েছে। কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকায় আলমের পিয়ারা বাগানে গৃহবধূ সাজন বিবির স্বামী একরামুল হক যোগানদার হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানান গেছে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে একরামুল হকের দ্বিতীয় স্ত্রী সজনবিবি পিয়ারা বাগানে খাবার নিয়ে গেলে কে বা কারা সজন বিবিকে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে গুরুত্বর জখম করে রেখে গেছে। একরামুল হকের প্রথম স্ত্রীর সন্তানরা জানতে পেরে সজন বিবিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রের্ফাড করেন। পরে রাজশাহী মেডিকেল তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। এতে একরামুল হক প্রায় মাদকাসক্ত থাকতো। নিহত সাজন বিবির স্বামী একরামুল হক পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।