বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় পলাশ হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কের তেরমাইল শ্যামপুর বাজারে এ দূর্ঘটনাটি ঘটে। পলাশ হোসেন নওগাঁ সদর উপজেলার চকএনায়েত মহল্লার আইয়ুব হোসেনের ছেলে।

তিনি নওগাঁর নাট্য আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সড়ক দূর্ঘটনায় নিহতের প্রতি সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, পলাশ হোসেন জেলার পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষে পড়াশুনা করতো। বুধবার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কলেজে ইনকোর্স পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তেরমাইল শ্যামপুর বাজারে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই পলাশ মারা যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে অজ্ঞাত ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris