১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে ফাঁস দিয়ে আদিবাসী কৃষকের আত্মহত্যা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে ফাঁস দিয়ে আদিবাসী কৃষকের আত্মহত্যা
বিজ্ঞাপন

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক আদিবাসী কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত উদয়শ্রী গ্রামের শিবলাল হাসদা (৫২) এর লাশ বুধবার সকালে বাড়ীর দক্ষিণ পার্শে রবীন্দ্র উড়াও এর একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেয়া লাশ দেখতে পায় গ্রামবাসী। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। শিবলাল হাসদা দুই স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

গ্রামবাসী জানান, এক সময় তার অনেক সম্পদ ছিল। কিন্তু মূর্তি ব্যবসার সাথে জড়িয়ে পড়ায় তার সহায় সম্পদ সব কিছু শেষ হওয়ায দুই পরিবার নিয়ে তার মাঝে হতাশা বিরাজ করছিল। হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় এব্যাপার কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন