সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহীর ৩ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন আটক

Paris
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো। তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার গণকপাড়ায় আবাসিক হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল রহমানিয়া ও গ্র্যান্ড হোটেলে অভিযান পরিচালনা করে। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris