বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মান্দা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মহিলাদলের নেত্রীকে লাঞ্ছিতের অভিযোগ

Paris
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমানের (মকে) বিরুদ্ধে উপজেলা মহিলা দলের এক নেত্রীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নওগাঁয় ফ্রেন্ডস মিডিয়া হাউজ কার্যালয়ে লাঞ্চিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজিমা আক্তার (সীমা)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারজিমা আক্তার বলেন, ‘বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের পাশে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় যোগদানের জন্য আমি মিলনায়তনে প্রবেশের দরজায় গিয়া মাথা নিচু করে জুতা খুলছিলাম। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মিলনায়তনে ঢোকার সময় আমার সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে আমি পড়ে যাওয়ার উপক্রম হই। আমি কোনোমতে উঠে দাঁড়াতেই মোখলেছার রহমান আমাকে পরপর তিনটি থাপ্পড় মারেন। এময় বহু আমন্ত্রিত অতিথি ও দলীয় নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।’
তিনি বলেন, ‘সকলের সামনে আমাকে মারার জন্য আমার সম্মানহানি হয় এবং আমার নারীত্বে আঘাত লাগে। পরে আমি আত্মহত্যার কথা বললে মহিলা দলের সভানেত্রী নার্গিস জাহান আমাকে সঙ্গে করে তাঁর বাড়ি নিয়ে যায়। আমি বর্তমানে তার বাড়িতেই আছি এবং এ ঘটনার পর থেকে লজ্জায় আমি আমার পরিবারের কাছে যেতে পারছি না। এমনকি আমার রুয়েটে (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) অধ্যয়নরত সন্তানের সাথে আমি লজ্জায় কথা বলতে পারছি না।’
ফারজিমা আক্তার আরও বলেন, ‘ইতিপূর্বে মোখলেছার রহমান বিভিন্ন নেতা কর্মীর সাথে এমন আচরণ করেছেন। উপজেলার মহিলা দলের সভাপতি নার্গিস জাহানকেও মান্দার ফেরিঘাটে জন সম্মুখে লাঞ্চিত করেছিলেন। এ অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মোখলেছুর রহমানের দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান (মকে) বলেন, ‘ফারজিমা আক্তারের গায়ে হাত তোলার বিষয়টি সঠিক নয়। ধাক্কা লাগায় মেজাজ হারিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। থাপ্পড় কিংবা গায়ে হাত তোলার বিষয়টি সঠিক নয়। আমাকে রাজনৈকিভাবে হেয় করার জন্য মিথ্যাচার করা হচ্ছে।’ এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ‘মান্দায় মহিলা নেত্রীকে লাঞ্চিত করার কোনো খবর আমার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে কারও বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আরোও অন্যান্য খবর
Paris