বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

গাইবান্ধায় কবর থেকে গায়েব নারীর লাশ মিলল নির্মাণাধীন এক ভবনে

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : গাইবান্ধার সাদুল্ল্যাপুরে দাফনের ১২ দিন পর কবর থেকে শতবর্ষী এক নারীর লাশ গায়েব হয়ে যায়। পরে গতকাল বুধবার সকালে সাদুল্ল্যাপুরের হাসানপাড়া গ্রামে নির্মাণাধীন দোতলা একটি বাড়ির নিচ তলায় লাশটি পাওয়া যায়। এমন ঘটনায় ওই গ্রামে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন। গতকাল বুধবার দুপুরে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রজব আলী বিষয়টি নিশ্চিত করেন জানান, এ ব্যাপারে ওই পরিবারের কেউই কোনো অভিযোগ করেনি। তারা পুনরায় লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ লাশটি তুলে ওই বাড়িতে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সাদুল্ল্যাপুরের ধাপেরহাটের হাসান পাড়া গ্রামের মৃত তছুর মিয়ার স্ত্রী শতবর্ষী নছুমাই বেওয়া গত ৫ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান। মুসলিম রীতিনীতি মেনে যথানিয়মে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের ১২ দিন পর গত মঙ্গলবার রাতে কে বা কারা ওই নারীর লাশ কবর থেকে তুলে কবরস্থান থেকে প্রায় একশ গজ দূরে একটি নির্মাণাধীন ভবনের ভেতরে রেখে যায়। গতকাল বুধবার) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পায়। এ ঘটনা জানাজানি হলে হাজার হাজার উৎসুক জনতা ওই কবর এবং লাশ দেখতে ভিড় করেন।


আরোও অন্যান্য খবর
Paris